বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা আনসার ও ভিডিপির আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ বন্দর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা বন্দরে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও অনিয়মের অভিযোগ রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ-পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ ঢাকায় অভিযানে: পঞ্চগড়ের কুখ্যাত আন্তঃজেলা গরু চোর চক্রের রাসেলসহ গ্রেফতার-৩ তেঁতুলিয়ায় বড় ভাইয়ের চা বাগানে ছোট ভাইয়ের বিষ প্রয়োগের অভিযোগ

রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১৭ মে রবিবার উপজেলার মুড়াপাড়া বাজারের রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হলেও রুপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেয়।

কমিটিতে মাইটিভির সাংবাদিক মো. মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক মো. পারভেজকে সদস্য সচিব করা হয়।

এদিকে আহবায়ক নিয়ে সাংবাদিকদের কোন প্রকার অভিযোগ না থাকলেও এটিএন নিউজ এর সাংবাদিক মো. পারভেজের সদস্য সচিব হওয়াকে কেন্দ্র করে ক্লাবের অন্যান্য সাংবাদিকদের সঙ্গে মতবিরোধ থাকায় গতকাল রবিবার সকালে উদ্বোধন হওয়া নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মধ্যে ১১ জন সাংবাদিক আজ সোমবার দুপুরে কমিটি থেকে অব্যাহতি নেন।

এ বিষয়ে অব্যাহতি নেওয়া সাংবাদিকরা জানান, নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের মতের ভিত্তিতে কমিটি গঠন হওয়ার কথা থাকলেও নিয়ম বহির্ভূত প্রথমে সকল সদস্যদের নবগঠিত টেলিভিশন মিডিয়া ক্লাবের ফ্রমে সিগনেচার নিয়ে ৫ জনের একক সিদ্ধান্তে আহবায়ক ও সদস্য সচিব তৈরী করে বাকি ১৬ জনকে সদস্য করে কমিটি গঠন করা হয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবগঠিত আহবায়ক কমিটির কথা কাটাকাটি হলে কমিটিতে থাকা সদস্য, গ্লোবাল টেলিভিশনে এনামুল হক, এশিয়ান টেলিভিশনের সাইফুল ইসলাম পিয়াস, আয়না টেলিভিশনের হাবিবুল্লাহ মীর, বাংলাদেশ টাইমসের শুভ, আজকের বাংলা পত্রিকার এসএম রনি, আইপি টেলিভিশন এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক গণকন্ঠ পত্রিকার নোয়াব ভূঁইয়া, বর্তমান দিন পত্রিকার নূর নবী, নিউজ বাংলাদেশ পত্রিকার মঞ্জুরুল কবির বাবু, দৈনিক চৌকস পত্রিকার হাসান হাওলাদার বাপ্পি, চ্যানেল রুপগঞ্জ ও গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান রাকিবসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবগঠিত ক্লাবের আহবায়ক কে বিষয়টি অবগত করলে তিনি সদস্য সচিবের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়া ২১ সদস্য বিশিষ্ট কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..