শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই

আবু কায়সার মিঠু / ৩০৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার বিসমিল্লাহ আড়তের পাশের আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

৩০ নভেম্বর রবিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ইট ভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর আগুন পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান বলেন, গত রবিবার ভুলতা গাউছিয়া এলাকার আরএসআরবি নামের এক ইটভাটায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ইটভাটার পাশে শ্রমিকদের থাকার ২০টি টিনের ঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..