রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ৬৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকার কিশোর রাকিব হাসান হত্যা ও দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজাল হোসেন ভুঁইয়াকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

২৭ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রূপগঞ্জের ভুলতা টেলাপাড়া এলাকার মৃত নায়েব আলী ভুঁইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আফজাল হোসেন ভুঁইয়ার বিরুদ্ধে দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি গোলাকান্দাইল এলাকার কিশোর রাকিব হত্যা মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ; দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে  কিশোর রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..