শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের- আবু সুফিয়ান মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ কলাগাছিয়া ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা বাড়ি ছাড়া পরিবার, থানায় অভিযোগ রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ

রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠান উপজেলা প্রকৌশলী আকতার হোসেন’র সভাপতিত্বে ও উপ- সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম’র সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এনালিস্ট ধরণী চাকমা, রূপগগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, নাসির উদ্দিন, আব্দুর রাজ্জাক শিকদার, গোলাকান্দাইল ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এশিয়ান ডেভেলপ ব্যাংকের (এডিবি) অর্থায়নে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ণ (জিআইএস-ভিত্তিক)-আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। কোর রোড নেটওয়ার্ক হলো- সড়ক নেটওয়ার্কের একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশ। কোর রোড নেটওয়ার্ক গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এক জীবনরেখা হিসেবে কাজ করে। সেবার মান বজায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে রক্ষণাবেক্ষণ করা হবে। এটি টেকসই উন্নয়নকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি, চলাচল সক্ষমতা উন্নয়ন, পরিবহন ব্যয় হ্রাস ও গ্রামীণ এলাকাকে বৃহত্তর পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..