শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো. আবু কাওছার মিঠু / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জমি মালিকদের বসতবাড়ি ও জমি জোরপূর্বক দখলের অভিযোগে নিট কনসার্ন ও নেক্সট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কের নিট কনসার্ন ও নেক্সট কোম্পানি লিমিটেডের সামনে এই মানববন্ধন কর্মসূচি করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিট কনসার্ন ও নেক্সট কোম্পানির মালিক জয়নাল আবেদীন ও তার শ্যালক মামুন মিয়া দীর্ঘদিন ধরে তাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাকারিয়া বাবলা, ইকবাল ভূঁইয়া, আমির হামজা, হাকিম পাঠান সহ স্থানীয় এলাকাবাসী।

বক্তারা বলেন, “আমাদের জমির দলিল, সিএস, আরএস, এসএ রেকর্ড, অনলাইন খাজনা সব কিছু আমাদের নামে থাকা সত্ত্বেও, আওয়ামী লীগের দোসর জয়নাল আবেদীন জোরপূর্বক আমাদের জমি দখল করে নিয়েছেন। এমনকি আমাদের নিজস্ব বসতবাড়িও ভেঙে দিয়েছে, মিলের ভেতরেও ঢুকতে দেয় না।”

তারা আরও বলেন, “জমির প্রতি শতাংশ মূল্য ৫০ লক্ষ টাকা হলেও এখন পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। আমাদের দাবি আমাদের জমি ফেরত দিতে হবে বা ন্যায্য মূল্য দিতে হবে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ভূমিদস্যু জয়নাল আবেদীনের বিচার চাই’ স্লোগান দেন।

বক্তারা জানান, জয়নাল আবেদীন নিজে স্বীকার করেছেন মাকসুদা বেগমের জমি তাদের এবং তা বুঝিয়ে দেওয়ার জন্য মামুনকে নির্দেশও দেন। কিন্তু মামুন প্রতিনিয়ত ‘আজ দেব, কাল দেব’ বলে ঘুরাতে থাকে। অবশেষে তারা বাধ্য হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন।

বক্তারা আরো অভিযোগ করেন, “জয়নাল আবেদীন এক সময় ছাত্রবিরোধী আন্দোলনের অর্থের যোগানদাতা ছিলেন এবং আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে, যার মাধ্যমে তিনি প্রভাব খাটাচ্ছেন।”

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..