রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

রূপগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে রবিন মিয়া(৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

৪ নভেম্বর সোমবার রাতে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২নং ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, বেশ কিছু দেশীয় অস্ত্র, ২২২ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পূর্বাচল সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটককৃত রবিন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের নিকট তাকে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রবিন মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..