শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

রূপগঞ্জে পায়ের রগ কেটে যুবককে হত্যা 

মো. আবু কাওছার মিঠু / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় মেহেদী হাসান(২৪) নামের এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 ২ সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে স্ত্রী ও দুই বছরের সন্তান নিয়ে বসবাস করে আসছিলো। সে পেশায় নষ্ট মোবাইল ফোন প্রস্তুতকারক। এছাড়া তাদের মালিকানাধীন রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের দ্বিতীয় তলায় নন্দিনী টেইলার্স নামে একটি দোকান রয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..