বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ৩ রেস্তোরাঁ’কে ৬ লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে এনসিপি‘র নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ বন্দরে পুলিশের অভিযান: ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১, পরোয়ানায়-৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা-বাগান মালিক সমিতির আয়োজনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা  তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান মোহরারের বদলিজনিত বিদায়  সেতুর নির্মাণে জটিলতা, হোল্ডিং ট্যাক্সে বৈষম্যের দাবিতে বউফো’র স্মারকলিপি পরীক্ষার খাতা আর লেখা হলো না: সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর চিরবিদায় পুঠিয়া-দুর্গাপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০

রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী, ইউপি সদস্যসহ গ্রেফতার-২০

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে মাদক ও নারী নিয়ে ফূর্তি করার সময় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারসহ ২০ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

৯ আগষ্ট রবিবার রাত ৮ টার দিকে কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নৌ পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মুড়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মানিক মিয়া, পাড়াগাঁয়ের বাদল মিয়ার ছেলে শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি, রাসেল মিয়া, জামাল পুরের সুমন খান, মত্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীর, নৃত্যশিল্পি চুমকি, আঁখি, রিয়া, কারিমা, জান্নাত, স্বপ্নাসহ মোট ২০ জন।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে অসামাজিক কাজে লিপ্ত হয়ে মাদক নিয়ে ফূর্তি করছিলো। এসময় ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশী মদের বোতল, বিয়ার, জুয়ার সরঞ্জাম তাসকার্ড, নৃত্যশিল্পি পরিচয়ে অসামাজিক কাজে দেহ ব্যবসার অভিযোগে ৭ জন নারীকে গ্রেফতার করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করি। সেখানে ধৃতদের বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করেন তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..