রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপু সীমান্তে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০ তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঝলমলিয়া হাটের খাজনা নিয়ে অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে শিশুর মৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটির বিনামূল্যে ছাতা-পাখা-পানি বিতরণ ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন  লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১ লক্ষ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার

রূপগঞ্জে পুলিশের সামনেই এনসিপির নেতা কর্মীদের উপর বিএনপির হামলা আহত- ১০

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের তৈরি মঞ্চ দুই দফায় প্রকাশ্য দিবালোকে ভেঙ্গে ফেলেছে বিএনপির লোকেরা।

এ সময় হামলাকারীরা মঞ্চের সামনে থাকা চেয়ার টেবিল ভাংচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে। এর প্রতিবাদ করতে গিয়ে এনসিপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের রোশানলে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলার এনসিপির আয়োজনে ফল উৎসবের আয়োজন করা হয়।

৬ জুন শনিবার বিকেলে অনুষ্ঠিত ফল উৎসবে প্রধান অতিথি থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখপত্র নাসির উদ্দিন পাটোয়ারী। ফল উৎসব কে ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছিল।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৮ টার দিকে একদল দুর্বৃত্ত হুন্ডা মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলে। এতে করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারো প্রস্তুতি নেয় এনসিপি নেতাকর্মীরা।

পরে শনিবার ৩ টার দিকে প্যান্ডেল ও মঞ্চ তৈরীর প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করে ৫০-৬০ টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ এবং মঞ্চের সামনের চেয়ার টেবিল ভাঙচুর করে। এছাড়া প্যান্ডেলের কাপড় খোলে ফেলে। উক্ত ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। হামলাকারীদের হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তারা দাবি করেছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন এনসিপি নেতাকর্মীদের সান্তনা দেওয়ার চেষ্টা করেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এক পর্যায়ে নেতাকর্মীদের রোশানোলে পড়েন তিনি।

এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা ফল উৎসবের প্যান্ডেল ভাংচুরের নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে । এ ধরনের ঘটনার আশা করেননি তারা। পুলিশের সামনেই তারা হামলা ভাংচুরের ঘটনা ঘটিয়েছেন। দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে যা ফ্যাসিবাদীকেও হার মানায়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এসব ব্যাপারে কিছুই জানিনা। শুধু শুধু আমার ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ না। দলের দুর্নাম করার জন্যই আওয়ামী পেতাত্তারা এ ঘটনা ঘটিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সরকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির একটি ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছি। তারা নির্বিঘ্নে তাদের ফল উৎসবের প্রোগ্রাম করতে পারবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..