মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে ধর্ষন করে মালয়েশিয়া পাড়ি রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা বোনের সম্পত্তি জবরদখল করে ঘর উত্তোলনের অভিযোগ তেঁতুলিয়ায় অসহায় পরিবারের নারীদের উপর নির্যাতনের অভিযোগ, ঘরে ফিরতে না পারায় আর্তনাত দু’বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু খুলনার ফুলবাড়ি গেট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড সোনারগাঁয়ে মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা  হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরের মায়ের মৃত্যু রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Oplus_131072

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার ব্যবসায়ী মাছুম দেওয়ানের (৪৬) বাড়িতে গত ২৯ মার্চ রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকতরা নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।

পুলিশ জানায়, মুখোশ পরিহিত ১০/১২ সদস্যের একদল ডাকাত চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি ও পিস্তলসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির নিচ তলার জানালার গ্রিল কেটে মাছুম দেওয়ানের বসতঘরে প্রবেশ করে।

মাছুম দেওয়ান ও তার স্ত্রী মিতু বেগমসহ (৩৫) তার পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ডাকাতরা লুটপাট চালায়। ডাকাতরা আলমারি ভেঙ্গে ১৬ ভরি স্বর্ণালংকার, ৩ লক্ষ ৬০ হাজার টাকা, মোবাইল সেটসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাছুম দেওয়ান রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..