মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

রূপগঞ্জে ব্যবসায়ী সানাউল্লাহ বাদশা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ফাঁসির দাবি

মো. আবু কাওছার মিঠু / ৪৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা ও জমি বিরোধের জেরে নিহত ব্যবসায়ী সানাউল্লাহ বাদশার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় পূর্বাচলের ডেমরা- কালিগঞ্জ সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের মা রেহানা বেগম, ভাই রাসেল মিয়া, এড. ইসমাইল হোসেনসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সানাউল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যার চার দিন পার হলেও এখনো আসামিরা ধরা পড়েনি। শুধু দুইজন নয়, আরও অনেকে এই হত্যায় জড়িত ছিল বলেও দাবি করেন তারা।

বক্তারা দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

উল্লেখ্য, গত ১ জুলাই রূপগঞ্জের জাংগীর এলাকায় ডেকে নিয়ে সানাউল্লাহ বাদশাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..