শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকার লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।

২৫ এপ্রিল শনিবার ভোরে ১২/১৫ সদস্যের একদল ডাকাত বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির গেটের গ্রিল কেটে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ডাকাত দল লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রাসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

হাফিজুর রহমান হিরন বলেন, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন। গতকাল ২৪ এপ্রিল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ডাকাতদল ঘরে প্রবেশ করে হাফিজুর রহমান হিরনের হাত, পা বেঁঁধে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ ২৭ লাখ টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার সহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে হাফিজুর রহমান হিরন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..