মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

রূপগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ৭২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যা মামলার আসামী রাসেল ফকিরকে (২৫) গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল ৯ জুলাই বুধবার ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার নাসু ফকিরের ছেলে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় তার ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী রাসেল ফকিরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য; গত ১০ জুন মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে(৩৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..