সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জ রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১৭ মে রবিবার উপজেলার মুড়াপাড়া বাজারের রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

‎আহ্বায়ক কমিটিতে মাইটিভির সাংবাদিক মো. মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক  মো. পারভেজকে সদস্য সচিব করা হয়েছে।

‎আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, জিটিভির সাংবাদিক  আব্দুল্লাহ খান মুন্না, গ্লোবাল টেলিভিশনের এনামুল হক, বিজয় টিভির জিন্নাত হোসেন, চ্যানেল এস’র জিকে দিলু, ইন্টার টিভির রিপন সরকার, ফাল্গুনী টিভির মোমেন মিয়া, আয়না টিভির হাবিবুল্লাহ মীর, সিএসবি নিউজের রনি আহমেদ, কাজী টিভির মো. শাহিন, বিশ্ব বাংলা ২৪ টিভির মাছুম মিয়া, এসটিভির শরীফ চৌধুরী, নিউজ ২১ বাংলার রাকিবুল ইসলাম, জাগরণী টিভির আরেফিন মাহমুদ উপল, প্রাইম টিভির মো. তারেক, রাজধানী টিভির মনিরুল ইসলাম রিপন, কিউ টিভির সিরাজুল ইসলাম, মনজুরুল কবির বাবু, এনএএন টিভির সাগর, সাংবাদিক হাসান হাওলাদার, সৈকত হোসেন, দেবাশীষ, মোস্তাফিজুর, শাহীন, এসএম রনি আহমেদ, নুর নবী, সিয়াম, শুভ, জাহিদুল, রাসেল, নোয়াব ভুইয়া, রাকিব।

‎নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ জানান, রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, পত্রিকার মাল্টিমিডিয়া ও আইপি টেলিভিশনের সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়নে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..