সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

রেড ক্রিসেন্ট সোসাইটির বিনামূল্যে ছাতা-পাখা-পানি বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

মো. পন্ডিত হোসেন, বিশেষ প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলায় তীব্র তাপদাহের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে বিনামূল্যে ছাতা-শরবত-হাত পাখা বিতরণের করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

গত বুধবার শুরু হ‌ওয়া কর্মসূচির প্রথম দিনে ট্রাফিক পুলিশ সদস্য, পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ছাতা, হাতপাখা এবং বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করা হয়। সকালে লঞ্চঘাট এলাকায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু।

এ সময় তিনি বলেন, চলমান তাপদাহে খেটে খাওয়া মানুষ ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হালিম হোসেনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগন।

সংশ্লিষ্টরা জানায়, ৩ দিন ব্যাপি আয়োজনের আজ সমাপনী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের কাচারি, সুপারমার্কেট ও হাটলক্ষীগঞ্জ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..