সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ৬ জুন শনিবার কোরআন খতম, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব এড. আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন, নাঃগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা, যুগ্ম আহবায়ক আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য আল মামুন, যুবদল নেতা আলী ন‌ওশাদ আনোয়ার তুষার, আক্তার হোসেন, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, সহ সভাপতি শাহ আলম, আনোয়ার হোসেন আনার, আলমগীর হোসেন আলম, মহিবুর রহমান, পনির হোসেন, আকবর হোসেন, শামীম আহমেদ সাগর, মোশারফ হোসেন, রয়েল আলম, রমজান, রফিকুল ইসলাম, শহীদ মিয়া, বাদল, বাবুল, মো. ফারুক, জোবায়ের চৌধুরী, জুলহাস খান, আরিফ হোসেন, শুক্কুর মিয়া, আক্তার ভান্ডারী প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে রান্না করা খাবার (তবারক) বিতরণ করেন।

দোয়া পরিচালনা করেন, মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..