রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বান্দরবান জেলা প্রতিনিধি: শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বান্দরবানের সচেতন ছাত্র সমাজ।

২৪ মে রবিবার বান্দরবান শহরে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে পাহাড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, নারীদের ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের বিচার এবং সক্রিয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

“বান্দরবান সচেতন ছাত্র সমাজ”-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত পাহাড়ে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সমাবেশ থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাহাড়ে সক্রিয় সকল নিষিদ্ধ ও অবৈধ সংগঠনের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সাবেক প্রভাবশালী নেতা বীর বাহাদুরের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম, দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করে তাকে দ্রুত গ্রেফতার করতে হবে।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক ও ছাত্রনেতা আসিফ ইকবাল। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া এবং মাহীর ইরতিসাম।

সমাপনী বক্তব্যে সভাপতি আসিফ ইকবাল বলেন, “আমরা দেশে আর কোনো রক্তপাত কিংবা কোনো বোনের সম্ভ্রমহানি দেখতে চাই না। শিশু ও নারীর উপর হওয়া সব জুলুমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রশাসন যদি অবিলম্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের এবং গডফাদার বীর বাহাদুরকে গ্রেফতার না করে, তাহলে বান্দরবানের ছাত্র সমাজ আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে সচেতন ছাত্র সমাজের একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয় তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..