রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

সখিপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোর্শেদ খান / ৬২০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

সখিপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে পারবারিক কলহে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে  দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নলুয়া ইউরেকা শিক্ষা পরিবার সংলগ্ন এ ঘটনা ঘটে।  নিহত জুই ওই এলাকার প্রবাসী আশরাফুল ইসলামের স্ত্রী।  তাদের সংসারে ১০ বছরের আদিব হাসান নামের  এক পুত্র সন্তান রয়েছে।

ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সখিপুর থানার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে সখিপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে‌। প্রাথমিক তদন্তে জানা যায় পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..