রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকদের সাথে রাষ্ট্র যন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে- বিএমএসএফ চেয়ারম্যান

নূর এ আজাদ / ৬২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

৪ অক্টোবর শনিবার সকাল ১১টায় বন্দর রাজবাড়ী পাইওনিয়ার স্কুলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি এস এম শাহীন আহমেদ’র
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জি, কে, রাসেল।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক নুর এ আজাদ’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্বশীল, দক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবিদের এগিয়ে আসতে হবে। এলাকার গণমানুষের চাহিদার ভিত্তিতে গণমাধ্যম ও সাংবাদিকদের কাজ করা উচিত বলে মন্তব্য করেন।

তিনি আরো বলেন, এ পেশার হারানো ঐতিহ্য, মর্যাদা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। নয়তো তলানিতে ঠেকানো পেশার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সাংবাদিকদের সাথে রাষ্ট্র যন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নেতা এস এস রুশদি, ঢাকা মহানগর (উত্তর) সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ, তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন।

এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর থানা সহ-সভাপতি আবুল বাশার সাইফুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিতু মোর্শেদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..