সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

সাংবাদিক ফাহমিদা এমি’র পিতা মো. আব্দুল হামিদ আর নেই

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: সাংবাদিক ফাহমিদা এমি’র পিতা এবং সাংবাদিক জুয়েল মেহেদীর শশুর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব মো. আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ২ আগস্ট রবিবার দিবাগত রাত ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মো. আব্দুল হামিদ একজন অত্যন্ত সৎ, নীতিবান ও পরহেজগার মানুষ ছিলেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন দক্ষ ও নিবেদিত প্রশাসনিক কর্মকর্তা। তিনি দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দায়িত্ব পালন শেষে ২০০১ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যা ও ছয়জন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আমরা মরহুম মো. আব্দুল হামিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..