মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিদর্শন- পুলিশ কমিশনার জাহিদুল হাসান স্বামীর অবহেলায় স্ত্রী’র মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি দুর্গাপুরে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান

স্বামীর অবহেলায় স্ত্রী’র মৃত্যুর অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নূর এ আজাদ, ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা মা। তিনি অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে অবহেলা ও নির্যাতনের মাধ্যমে তার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

অভিযোগকারী সেতারা বেগম (৬৬) বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে তার মেয়ে ফাতেমা আক্তার নিলার সঙ্গে মো. পলাশের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। পরবর্তীতে পলাশ দ্বিতীয় বিয়ে করলে তার মেয়ের প্রতি অবহেলা আরও বৃদ্ধি পায়।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে পারিবারিক বিরোধের জেরে নিলা মায়ের বাসায় অবস্থান করছিলেন। পরে স্বামী তাকে আবার নিয়ে যান। এরপর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলেও যথাযথ চিকিৎসা না দিয়ে বাসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, মৃত নিলার কাছে থাকা প্রায় ৭ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার এখনো ফেরত দেওয়া হয়নি। এসব ফেরত চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি ও সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

সেতারা বেগম অভিযোগে আরও উল্লেখ করেন, তার মেয়ের মৃত্যুর পেছনে রহস্য রয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..