বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি

৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ 

রাজিব হোসেন / ২০০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের হুলার ভারানী খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। এসময় ৪ চোরা শিকারি পালিয়ে যায়। এ ঘটনায় পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বনের হুলার ভারানী খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বনরক্ষীদের অভিযানের মুখে মাংস ও নৌকা ফেলে বনের গহীনে পালিয়ে যাওয়া কাউকে আটক করতে না পারলেও চোরাকারবারীদের ব্যবহৃত নৌকা ও মালামাল জব্দ করা হয়েছে।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, সুন্দরবনের হুলার খাল সংলগ্ন এলাকায় থেকে চোরা শিকারীরা হরিণ শিকার করে পাচার করছে এমন খবর আসে বন বিভাগের কাছে। গোপন সংবাদের সূত্র ধরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায় ঢাংমারীর বনরক্ষীরা। এসময় হরিণ শিকারীরা বনরক্ষীদের অভিযানের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ একটি কাঠের নৌকা ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যান। পরে ওই নৌকায় তল্লাশি করে একটি ককসেট ভর্তি ৪২ কেজি হরিণের মাংস, হরিণ শিকার কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেন বনরক্ষীরা। হরিণ শিকারের সঙ্গে ৪ জন জড়িত ছিলেন। বনের গহীনে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে উদ্ধার করা হরিণের মাংস ও জব্দ করা নৌকা এবং এর সঙ্গে জড়িত ৪ জনের বিরুদ্ধে ঢাংমারী ফরেস্ট অফিস বন আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ, বন্যপ্রাণী রক্ষা ও বনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নদী-খালে বন বিভাগের অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..