বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত -৪

ফজলুর রহমান / ১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে অটো, মাইক্রোবাস ও কোচের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অবিনাশ চন্দ্র রায় (৫০), বরুণ সরকার (২৮), মো. সিয়াম (১৫) এবং রণজিৎ রায় (২৫) রয়েছেন। তাদের সকলের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী থেকে আসা একটি কোচ দ্রুত গতিতে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাস ও কোচের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, “আমি বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসি। এসে দেখি তিনটি গাড়ি দুমড়ে-মুচড়ে পড়ে আছে এবং কয়েকজন আহত অবস্থায় পড়ে আছে। দৃশ্যটা খুব ভয়াবহ ছিল।”

আরেক স্থানীয় বাসিন্দা আমেনা বেগম বলেন, “এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের উচিত এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়া।”

ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন জানিয়েছেন, আহতদের মধ্যে অবিনাশ চন্দ্র রায়ের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা স্থিতিশীল।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে উপস্থিত ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, “আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোচের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..