শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

পাইকগাছায় পারিবারিক কলহে বিষপানে নিহত-১ 

মো. খোরশেদ আলম / ৩০৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।

১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এ ঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশীষ মন্ডলের মেয়ে। গত তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষপান করেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ হয়নি। যদি অভিযোগ করে তাহলে অভিযোগ নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..