সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারিকে এক বছর কারাদন্ড 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারিকে এক বছর কারাদন্ড

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুলবাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটক ব্যাক্তি পৌর শহরের রংপুরিয়া মার্কেটের মৃত নাজির হোসেনের ছেলে। পরে মাদক কারবারিকে ইউএনও রকিবুল হাসানের কাছে সোর্পদ করা হয়।

ইউএনও ভ্রাম্যমাণ আদালতের ম্যধমে তাকে মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পৌর শহরের রংপুরিয়া মার্কেট এলাকায় তার নিজ বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আগামীকাল জেলা জেল হাজতে পাঠানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..