রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

যশোর ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার

মো. মানিক হোসেন / ৩১১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর শহরের ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়।

ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০১ নং মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি টয়লেট রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জনান।

হাসপাতালের জ্যেষ্ঠ সহকারি ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, ‘খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তারা দ্রুত ১০১ নং কক্ষে ছুটে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।’

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি টিম নবজাতকের মরদেহ হেফাজতে নেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..