শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

মো. তুহিন মোল্লা / ২৮০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (৯ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা এবং শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪শ থেকে ৫শ জনকে আসামি করা হয়। ওই মামলায় এজাহারনামীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..