সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ

মাহাবুব আলম / ৪১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আমরা কেউ সমালোচনার উর্ধ্বে নয়, তাই আমাদের সমালোচনা করবেন আমি ওসি সাহেব কে বলেছি মানবিক বিষয়গুলো আগে দেখতে। রাণীশংকৈলের স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক। এ উপজেলার ভালো শুনলে আমাদের ভালো লাগে আর খারাপ কিছু শুনলে কষ্ট লাগে। আমি যেহেতু রাণীশংকৈলের একটি অংশ তাই এ উপজেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এজন্য আজ এ ওপেন হাউজ-ডে।

ওপেন হাউজ ডে’তে সাধারণ মানুষের উপস্থিতি কম, আগামীতে উপস্থিতি বাড়াতে হবে তাহলে সম্পর্ক উন্নয়ন ঘটবে।

২৮ আগষ্ট বৃহস্পতিবার ঠাকুরগাঁও রাণীশংকৈল থানা চত্বরে ওপেন হাউজ-ডে ও থানা জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ চলমান উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ চন্দ্র দাস এ কথা বলেন।

অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, নায়েব আমির, মিজানুর রহমান, বিএনপির পৌর সভাপতি শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ-সভাপতি নুরনবী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা সভাপতি সোহরাব আলী, বিএনপি ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..