শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আটক

মো. মানিক হোসেন / ২২১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে আগমন করলে উক্ত ব্যাক্তির পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৯/৪০৭,তারিখ ০৭/১১/২৪ইং, ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩৮০, ৪২৭,৪৩৬,৫০০,৫০৬,১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ 3/3A/4 The Explosive Substances Act, 1908।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং আইনি প্রক্রিয়া শেষে আটক জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ দিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..