মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রফিকুল ইসলাম রফিক / ৮৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে রাস্তা পারাপারের সময় মোটরসাইকে‌লের সাথে ধাক্কা লেগে আকলিমা বেগম (৭৫) না‌মে এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে।

রবিবার (১৮ মে) বিকেল ৪টার দি‌কে উপ‌জেলা যাদুর চর ইউনিয়নের চাক্তাবাড়ী এলাকার রৌমারী-রাজিবপুর সড়‌কে এ  দুর্ঘটনা ঘ‌টে। নিহত আকলিমা বেগম ওই এলাকার রফিয়াল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীরা জানান, রবিবার বিকেল ৪টার দিকে আক‌লিমা বেগম অটোরিকশাযোগে রৌমারী থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন। এসময় যাদুরচর চাক্তাবাড়ী গ্রামে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থে‌কে আসা দ্রুত গ‌তির এক‌টি মোটরসাইকেল তা‌কে ধাক্কা দি‌য়ে চ‌লে যায়। এতে তার বাম পা ভেঙে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

রৌমারী থানার ওসি (তদন্ত) নান্দ লাল বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। তদন্ত শে‌ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..