রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

সখিপুরে তরুণী ঝুলন্ত লাশ উদ্ধার 

মোর্শেদ খান / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সখিপুরে গলায় ফাঁস দিয়ে লাকী আক্তার(২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।

রবিবার(২৫ মে) দুপুরে সখিপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকী  আক্তার আফাজ উদ্দিনের মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, লাকীর বাবা আফাজ উদ্দিন সকালে খাওয়া-দাওয়া শেষে কাজের উদ্দেশ্যে বের হন। কাজ শেষে আনুমানিক বেলা ২ টার দিকে বাড়িতে এসে দেখেন গেইট তালাবদ্ধ। পরে গেইটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলে মেয়ের ঝুলন্ত লাশ দেখে কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাকীর চাচা লাল মিয়া জানান, লাকীর সাথে উপজেলার কালিদাস গ্রামের সোহাগের সাথে বিয়ের কথাবার্তা চলছিলো। হঠাৎ করে এমন কাজ করবে তাঁর কল্পনাও করিনি।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..