বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরি 

মাহাবুব আলম / ৩২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ মে ২০২৫, ১১:১০ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় একটি কবরস্থান থেকে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (২৫ মে) দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী বাজার এলাকার টেকিয়া মহেশপুর কবরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

এ নিয়ে ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাণীশংকৈল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাতে কোনো একসময় ওই কবর স্থান থেকে ৪ টি কঙ্কাল নিয়ে যায় দুুর্বৃত্তরা। ২৬ মে সোমবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানের মাঠে গরু চড়াতে এলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। দেখতে পেয়ে এলাকার লোকজন জমায়েত হন এবং পুলিশকে খবর দেয়।

ওই এলাকার জবিবর রহমান জানান, আমিরুল ইসলাম, রাবেয়া বেগম, জরিফা বেগমসহ চার আত্মীয়কে ওই কবরস্থানে দাফন করা হয়। কেউ মারা গেছেন দু বছর আগে আবার কেউ দেড় বছর আগে। সর্বশেষ দাফন করা হয় আমিরুল ইসলামকে সাড়ে ৪ মাস আগে। তাদের কারো মরদেহ নেই কবরের ভেতর। তারা সকলেই টেকিয়া মহেশপুর এলাকার বাসিন্দা।

রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..