রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শার্শার পাঁচভূলোট সিমান্তে অস্ত্র উদ্ধার, আটক-২

মো. মানিক হোসেন / ৩৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ জুন ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা পাঁচভূলোট সিমান্ত থেকে ২টি নাইম এমএম পিস্তল ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার সময় বিজিবির অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইছা সর্দার (৫০)।

খুলনা ২১, বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে পাঁচভূলোট বিওপি’র সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ- অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে পাঁচভূলোট বিওপি’র টহল দল পাঁচভূলোট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদ এর বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১টি নাইন এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত একই গ্রামের বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পার্শ্ব হতে আরও ১ টি নাইন এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ সর্বমোট ২টি পিস্তল ও ২টি খালী ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..