রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নড়াইলে অবৈধ স্নাইপার রাইফেল উদ্ধার করে সেনাবাহিনী 

মো. তুহিন মোল্লা / ৩২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ জুন ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি নড়াইল: দীর্ঘ গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণ, এবং বিশ্বস্ত গোয়েন্দা সূত্র থেকে তথ্য জানা যায় যে, পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব বিস্তার করছিল। উক্ত তথ্যের ভিত্তিতে ৮ জুন রাত ১১.৩০ ঘটিকা হতে ৯ জুন রাত ২.৫০ ঘটিকা পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লার বাড়িতে সেনাবাহিনীর একটি সফল যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সেনাবাহিনীর দুইটি টহল দল ও আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করে।

অভিযানে সেনা সদস্যরা সোহান মোল্লার বাড়িকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচে গোপন করে রাখা একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত) উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানটি একটি উচ্চ-সাহসিকতা ও পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। সেনাবাহিনীর এই ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং

এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতেও সন্ত্রাস দমন ও অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশাবাদ ব্যাক্ত করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..