রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রূপগঞ্জে বালু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মো. আবু কাওছার মিঠু / ৮৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা বাজার এলাকায় বালু নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী সৃজন সাহা শান্ত (২৮)-এর মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।

গত ১৫ জুন বিকেল ৪টার দিকে নানাবাড়িতে বেড়াতে এসে বড় ভাই সৃজন সাহা শান্ত নদীতে সাতার কাটতে গিয়ে নিখোঁজ হন। তিনি ছোট ভাইকে ভিডিও ধারণ করতে বলেছিলেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে আর উঠে আসেননি।

১৭ জুন সকাল ৬টার দিকে খিলক্ষেত থানা এরিয়া পাতিরা (বালু নদী) প্রাণ কোম্পানির কাছে তার মরদেহ ভেসে ওঠে।

সৃজন সাহা শান্ত নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ইনর্চাজ উদ্দীপন দত্ত জানায়, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। আজ ভোর ৬ টার দিকে মরদেহ বালু নদীতে পাওয়া গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..