শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

পাইকগাছা সরকারি খাদ্য গুদামে চুরি চোর আটক 

মো. খোরশেদ আলম / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা পাইকগাছা সদরের সরকারি খাদ্য গুদাম থেকে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। সোমবার (২৩ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে চোর গুদামের ভেতর প্রবেশ করে লোহার ১১টি অ্যাঙ্গেল কেটে নেয়। চুরির পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকে রাখা হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্য গুদামসহ   একাধিক জায়গায় চুরি হলেও দুঃসাহসী চোর ধরা পড়েনি। তবে এবার একজন ধরা পড়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, শুধু গুদাম না এলাকায় বারবার চুরির ঘটনায় প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী দ্রুত কঠোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..