রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

হরিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিরাজুল ইসলাম / ৯৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাও হরিপুরের ২নং আমগাও ইউনিয়নের খানপুর গ্রামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

১৩ জুলাই রবিবার সকাল আনুমানিক ১১টায় মোছা. মামনী আক্তার (২২) স্বামী মো. মতিবুল হক জানান, নিজ শয়ন ঘরের বিছানার পাশে বাঁশের সাথে নিজের পরনের ওড়না দিয়ে সে আত্মহত্যা করেন।

মৃত্যু মামনী আক্তার আমগাও মশালডাঙ্গী গ্রামের মৃত্যু পল্টু মিয়ার কন্যা, গত কয়েক মাস আগে আমগাও গ্রামের বাসিন্দা মো. মতিবুল হক এর সাথে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় ও পরিবার সূত্রে জানাজায় মৃত্যু মামনী আক্তার অনেক ভদ্র ও নম্রতার নারী ছিলেন, কারো সাথে ঝগড়া ঝামেলা ছিলো না।

আজ সকালে তার স্বামীকে মাংস এবং কাঁচা বাজার ক্রয় করে আনতে বলেন, সেই জন্য স্বামী মতিবুল হক আমগাও চৌরাস্তা বাজারে কাচামাল, বাজার খরচ করে আসলে বাড়িতে দেখেন তার স্ত্রী মোছা. মামনী আক্তার ঘরের বিছানার পাশে বাসের সাথে নিজ পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, পড়ে স্বামী মতিবুল হক চিৎকার করলে আশে পাশের বাড়ি ও গ্রামের লোকজন ছুটে আসেন।

স্বামী মতিবুল হকের নিকট এ বিষয়ে জানতে গেলে তিনি বলেন, আমি একজন গরীব অসহায় মানুষ বাজারে চায়ের দোকানে কাজ করি, আমার স্ত্রী অনেক ভালো মানুষ ছিলেন গ্রামের কারো সাথে ঝগড়া ঝামেলা ছিলো না। আমি তাকে অনেক ভালোবাসি, তার সাথে আমার কোন ঝগড়া ঝামেলা ছিলো না, আজ সকালে আমাকে মাংস ক্রয় করতে বলেন এবং রুটি দিয়ে  ভালো ভাবে রান্না করে এক সাথে খাবো, এমনটা বলেন আমাকে, তার এই কথা শুনে আমি বাজারে যাই মাংস ক্রয় করে বাসায় আসি। দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। কেন সে এমনটা করলো আমাকে কেন জানালো না, সে কিছু বললোনা কি কারণে আমাকে একা করে চলে গেলো।

এ বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান চৌধুরী মৃত্যুর ঘটনা বিষয়ে নিশ্চিত করেছেন।

এই বিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল কে মোবাইল ফোনে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, মেয়ের পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে কারো উপর কোন সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্তের রিপোর্ট ছাড়ায় মাটি দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..