শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সখিপুরে গৃহবধূকে গনধর্ষণ মামলায় গ্রেফতার-২

মোর্শেদ খান / ৬০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ সখিপুর থানায় ৩ জনের নামে মামলা করলে পুলিশ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রফিকুল ইসলাম (৩৯) গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে এবং লিটন (৪০) মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

মামলার সূ‌ত্রে জানা যায়, গৃহবধূর স্বামীর বা‌ড়ি উপ‌জেলার দেওবা‌ড়ি গ্রা‌মে। সেখা‌নে শাশুড়ির সাথে বি‌রোধ হ‌লে গত ১১ জুলাই রা‌তে কাউকে কিছু না ব‌লে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। উপ‌জেলার ছি‌লিমপু‌রে বাবার বাড়ি যাওয়ার প‌থে রাত ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছ‌ালে ওই যুবকদের সাথে দেখা হয়। তারা ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে উপজেলার বড় মৌশা বাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর ধর্ষণকারীরা বিষয়‌টি কাউকে না জানা‌নোর জন্য হুম‌কি দেয়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ খুব দ্রুত অভিযান চালিয়ে ২জন ধর্ষককে গ্রেফতার করেছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..