শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

রাণীশংকৈল হাসপাতালের জরুরি বিভাগ দালালদের দখলে 

মাহাবুব আলম / ৬০৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার এবং দালালদের ভিড়। জরুরী বিভাগে কোন রুগী গেলেই সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের দালাল গুলো ভুলভাল বুঝিয়ে কৌশলে রিপোর্ট করতে নিজ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানীর কর্মচারীদেরকে দেখা যায়। ডাক্তার তাদের কোম্পানির ঔষধ লিখেছে কিনা। এনিয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে সোমবার (১৫ এপ্রিল) একটি ভিডিও ফুটেছে ভাইরাল হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জরুরি বিভাগের সিট গুলোতে এবং রুমে শুয়ে আছে ডায়াগনস্টিক সেন্টারের দালাল গুলো এবং ঔষধ কোম্পানীর লোক।

এছাড়াও মাঝে মধ্যে দেখা যায়, বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারের সাথে সবসময় ঘোরাফেরা করতে দেখা যায়। ডাক্তারদের ছেলে-মেয়েদেরকে স্কুলে পৌছানোর কাজ, বাজার খরচ পর্যন্ত করেন। তাছাড়া কোম্পানির বিভিন্ন ধরণের গিফট তো রয়েছে। তখন ডাক্তাররা বাধ্য হয় রোগির প্রয়োজনের চেয়ে বেশি ঐ কোম্পানীর ঔষধের নাম লিখেন ।

এছাড়াও হাসপাতালে নেই কোন রকমের তদারকি, ঔষধেরমান, রুগির সেবা, খাবারের মান এবং পরিস্কার পরিচ্ছন্নতার। এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাউতনগর গ্রামের এক রুগি বলেন, গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি আছি। সে রকমের কোন ঔষধ দিচ্ছে না। সেবা ও খাবারের মান ভালো না। পরিস্কার পরিচ্ছন্নতা তেমন একটা নেই।

এনিয়ে সাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফিরোজ আলম বলেন, এটা নিয়ে আমরা নোটিশ টাঙ্গিয়ে দিয়েছি। আপাতত নিউজ করিয়েন না। আমাদেরকে

২-৩ মধ্যে দিনের সময় দেন মিটিং ডেকে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেল স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরীর মুঠোফোনে অফিস চলাকালে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..