রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিআরটিসির চেয়ারম্যানের কাছে নিসআ’র ৮ দফা দাবি 

মো. আবু কাওছার মিঠু / ৫১২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ কুড়িল–গাউছিয়া রুটে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ পরিবহন নিশ্চিতের দাবিতে ‘নিরাপদ সড়ক আন্দোলন–নিসআ’ নারায়ণগঞ্জ জেলা শাখা রবিবার (৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বিআরটিসি  চেয়ারম্যান মো. জাকির হোসেন খান বরাবর স্মারকলিপি জমা দেয়।

এসময় সংগঠনের জেলা সভাপতি রাহাত হোসেন ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—হাফ পাস বাধ্যতামূলক করা, বাস স্টাফদের অসৌজন্যমূলক আচরণে দুঃখপ্রকাশ ও শাস্তির ব্যবস্থা, নারী যাত্রীদের সম্মান নিশ্চিতকরণ, নির্ধারিত সিডিউল ও ভাড়া কার্যকর, কাউন্টারে ভাড়ার তালিকা টানানো, হয়রানি ও অনিয়মের দায় স্বীকার, ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধ এবং কাউন্টারে লাঠিয়াল বাহিনী নিষিদ্ধ করা।

বিআরটিসি  চেয়ারম্যান দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..