মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বন্দরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা ও লুটপাট; নারীসহ আহত-৩ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুট-আহত-৪ পাওনা টাকা চাওয়ায় মুরগী ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মহড়া কুপিয়ে জখম ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে- আজিজুল বারী হেলাল এমপি বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি, সংক্ষিপ্ত সভা

জুলহাস উদ্দিন / ৪৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: ৫ আগস্ট ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তেঁতুলিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

বিজয় র‍্যালিটি তেঁতুলিয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস মোড় ঘুরে বাংলাবান্ধা রোডে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে দলীয় নেতাদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সভা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাদত হোসেন রঞ্জু।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.আদম সূফী, যুগ্ম আহবায়ক এ্যাড. মির্জা নাজমূল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য এ্যাড. রইস উদ্দিন, উপজেলা ওলামা দলের সভাপতি মো. সোহরাব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকের হোসেন,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জীবন, উপজেলা মহিলাদলের সভাপতি বিউটি বেগম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক বিপ্লব, দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..