শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীদের ঠাঁই নেই: মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু

মো. আবু কাওছার মিঠু / ৪৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাওঘাট এলাকায় মহিলাদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। হাজারো নারীর উপস্থিতিতে বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়।

এ সময় নারীরা এলাকার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো সমস্যা তুলে ধরেন। জবাবে দিপু ভুঁইয়া বলেন, “শুধু গোলাকান্দাইল নয়, পুরো রূপগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে সব খাল উদ্ধার এবং স্থায়ীভাবে স্লুইসগেট চালু রাখা হবে। এছাড়া একাধিক স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ এবং শিল্পাঞ্চল খ্যাত রূপগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।”

তিনি আরও ঘোষণা দেন, নারীদের স্বাবলম্বী করতে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, আলমগীর হোসেন ও শাহীন মিয়া, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মোমেন ভুঁইয়া, জাকির হোসেন, নাঈম ভুঁইয়াসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে মহিলারা বৈঠকে যোগ দেন। সভাস্থলে উপস্থিত নারীদের মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করেন ওমর হোসেন, বাবু ও নাঈম ভুঁইয়া।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..