মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর থেকে তৌহিদী জনতা ২৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে জীবন মহলে অসামাজিক কর্মকান্ড বন্ধ এবং ভন্ড পীর জীবন চৌধুরীর গ্রেফতারের দাবীতে একটি মিছিল নিয়ে গেলে জীবন চৌধুরীর লোকজন ইসলাম প্রিয় তৌহিদী জনতার উপর লাঠি সোঠা, পাথরের টুকরো, ইট-পাটকেল নিক্ষেপ করে। এদিকে ইসলাম প্রিয় তৌহিদী জনতা ও মুসল্লীরা এক পর্যায়ে তারাও ইট-পাটকেল মারতে থাকে।

এসময় দিনাজপুর-বিরল রণক্ষেত্রে পরিণত হয়। তৌহিদী জনতা নারায়ে তাকবীর ঘোষণা দিয়ে জীবন মহলে প্রবেশ করলে জীবন চৌধুরীর লোকজনেরা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রায় পৌনে ১ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। তৌহিদী জনতা পুলিশি বাধা উপেক্ষা করে জীবন মহলে ভাংচুর চালায় এবং অগ্নি সংযোগ করে।পরে বাংলাদেশ সেনা বাহিনী আসলে পরিস্থিতি কিছুটা সিথিল হয়। কিন্তু তৌহিদী জনতা জীবন মহল থেকে বের হয়ে রাজপথে অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তৌহিদী জনতাকে রাজপথ থেকে সরাতে পারেনি প্রশাসন।

এদিকে দুপুর ২টার পরপরই জীবন মহলের আশপাশের দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। জীবন মহলে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তৌহিদী জনতা জানিয়েছে জীবন মহল স্থায়ী ভাবে বন্ধ না হলে এবং অসামাজিক কর্মকান্ডের খলনায়ক জীবন চৌধুরীকে গ্রেফতার না করলে রাজপথেই থাকবে তৌহিদী জনতা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা এনসিপির নেত্রী জানান, জীবন চৌধুরী তাদের ৫ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন যেন জীবন মহল বন্ধ না হয়। আমাদের ওজনে টাকা দিলেও পিছ পাঁ হবো না। এক দফা জীবন মহল বন্ধ এবং জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..