শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

ঐতিহ্য, গৌরব ও সংগ্রামে বিএনপির ৪৭ বছর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: ১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্দর খেয়া ঘাট হতে নারায়ণগঞ্জ মহানগর সাবেক সহ-সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক দলের বন্দর থানা আহবায়ক সদস্য মো. রাজু আহম্মেদ রাজন’র নেতৃত্বে বিশাল মিছিল ও র‍্যালী সহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানে’র মন্ডলপাড়া র‍্যালীতে যোগদান করেন।

মো. রাজু আহম্মেদ রাজন বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো। বিএনপি আজ নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দীর্ঘ ৪৭ বছর পাড়ি দিল। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি চারবার রাষ্ট্রক্ষমতায় গেলেও বাকি সময় নানা বহু সংকট মোকাবেলা করেছে। ছাত্র-জনতার গনঅভ্যন্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন সুসময়েও ভিন্ন চ্যালেঞ্জের মুখে বিএনপি। তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে বিএনপির সেচ্ছাসেবকদলে কার্যক্রম চলছে চলবে। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। তাই জনগণের কথা চিন্তা করে নানা কর্মকাণ্ডে বিএনপি সহ এর অঙ্গসংগঠন গুলো মাঠে নেমেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইদ্রিস আলী, ওয়াসিম সরদার, কালু বেপারী, বাবু, শাহিন ভূইয়া, লিটন, আলী, শাকিল, রাসেল, ফয়সাল, শাহিন মিয়া, শাওন আহমেদ, মহসিন, নিঝু দাস, আরিফ, কাইউম, মোসলেম আলী, কামাল, শাহিন, সেলিম, তুষার, হদয় প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..