রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

স্বর্নের দোকানে দুঃসাহসিক চুরি থানায় অভিযোগ

মো. মানিক হোসেন / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Oplus_131072

 নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলা ঘারমোড়া এলাকায় গ্রামীন জুয়েলার্সে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে উল্লেখিত প্রতিষ্ঠানে টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে প্রতিষ্ঠানে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার ও ২০০ ভরি রুপা চুরি করে নিয়ে যায়।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় ঘারমোড়া শান্তনা মার্কেটে এ চুরি ঘটনা ঘটে।

এ ঘটনায়  জুয়েলার্স মালিক শাহাবুদ্দীন মিয়া বাদী হয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, বন্দর উপজেলার ঘারমোড়া কোনাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে শাহাবুদ্দিন মিয়া দীর্ঘ ২৫ বছর যাবত ঘারমোড়াস্থ শান্তনা মার্কেটে জুয়েলার্সের ব্যবসা করে আসছে। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার রাত ১০ টায় দোকান মালিক জুয়েলার্সের বন্ধ করে তার বাড়িতে যায়। ওই সুযোগে উৎপেতে থাকা চোর রাত দেড়টায় প্রতিষ্ঠানের টিনের চাল ও লোহার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সুকেছে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা ও ২০ ভরি রুপা যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

অভিযোগ  পেয়ে বন্দর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..