শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

জুলহাস উদ্দিন / ৩৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্ব এ সভার আয়োজন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরা কান্ত রায় , সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ বর্মন, উপজেলা যুব দলের সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক (সবুজ), জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)’র উপজেলা সমন্বয়ক হাবিবুর রহমান প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, তেঁতুলিয়া উপজেলার ৯টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় পূজা উদযাপনকালীন সময়ে এলাকায় যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য, স্বেচ্ছাসেবক নিয়োগসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও, দুর্গাপুজা উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য যার যার অবস্থান থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার জন্য আহবান জানান উপজেলা প্রশাসক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..