শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৩

মো. মনির হোসেন / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

বন্দর প্রতিনিধি: বন্দরে এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ কেএনসেন রোড এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী নূরে আলম (৪৫) একই এলাকার ইসমাঈল ওরফে ইসমা মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৪২) ও একই এলাকার বিল্লাল মিয়ার স্ত্রী রত্না আক্তার (৩০)।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক খাইরুল বাশার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন।

ধৃতদের মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে। এর আগে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে বিভিন্ন রকমের মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর কেএনসেন রোড এলাকায়  অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ উল্লেখিত মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..