রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

বন্দরে অগ্নিকান্ডে হোসিয়ারী মার্কেট পুড়ে ছাই

মো. বিল্লাল হোসেন / ১৩০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: নারায়নগঞ্জ জেলা বন্দর উপজেলার বন্দর শাহজালাল মাদ্রাসার পাশে অগ্নিকাণ্ডে একটি হোসিয়ারী মার্কটের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বন্দর  রেললাইন লাইন শাহজালাল মাদ্রাসার পাশে কয়েকটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় জামায়াত নেতা আবুল কালাম জানান, দুপুরে জুম্মার নামাজের পূর্বে হঠাৎ করে বন্দর রেললাইন সড়কের পাশে হোসিয়ারী দোকানের নিচ থেকে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করতে থাকে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে রুবেল, শাহজাহান, জুলহাসসহ ৩ মালিকের ৩ টি হোসিয়ারীর দোকানে থাকা মেশিন, থান কাপড়ের মালামালসহ ও একটি রিক্সার গ্যারেজ এবং বাধন বিরিয়ানী হাউজ নামে আরো একটি দোকান পুড়ে যায়।

স্থানীয়দের সংবাদে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ১০ মিনিটের প্রচেষ্ঠায় আগুন নিবারন করতে সক্ষম হন।

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব ইন্সপেক্টর ফারুক মিয়া বলেন, আমরা ১৫ মিনিটের মধ্যে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..