শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মো. আবু কাওছার মিঠু / ৩০০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রাজউকের পূর্বাচল উপশহরের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকার ইস্টার্ন ভ্যালি, পূর্বাচল সাউথ ইস্ট ভ্যালি, সিটি স্কয়ার হোম টাউন, গ্রিন আর্থ টাউন ও মাদানী টাউন নামক হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে।

৭ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম ও রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ হাউজিং প্রকল্পগুলো বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। জমি কিংবা জমির আইল ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে সরকারি অনুমোদন ছাড়ায় তারা ব্যবসা পরিচালনা করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে মানুষের সঙ্গে প্রতারণা করলে প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..