শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যর্থ রাষ্ট্রপ্রধান ইউনূস : মোমিন মেহেদী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিশে^ শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যর্থ রাষ্ট্রপ্রধান ইউনূস, যার রাষ্ট্রপরিচালনার সময়ে লাশে অগ্নিসংযোগ করা হয়েছে, পাঠ্যবই মুদ্রণে দুর্নীতি হয়েছে, সচিবালয় থেকে ফুটপাতে দুর্নীতি ৩ গুণ বেড়েছে, নির্বাচিত সরকারের চেয়েও অনেক বেশি সহিংসতা তৈরিসহ শত-সহস্র সন্ত্রাস-মবের ঘটনা প্রতিদিন ঘটছে।

১০ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-দুর্নীতি প্রতিরোধ প্রয়োজন, গণ ভোট নয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,  এই সরকারের সাবেক স্বৈরাচার সরকারের অনেক মিল যেমন- ঐ সরকারের সময়ের মত করেই এই সরকার ভাই-ভাতিজা-স্বজন-বন্ধুদেরকে ক্ষমতার ভাগ-বাটোয়ারা দেয়া হচ্ছে, আইন-শৃঙ্খলার অবনতিতেও তাদের সাথে অনেক মিল, দুর্নীতিতেও অতিতের সরকারের সাথে মিল রেখে ইউনূস সরকার প্রমাণ করেছেন তিনি শান্তিতে নোবেলজয়ী হলেও শান্তি প্রতিষ্ঠায় তিনি সম্পূর্ণ ব্যর্থ।

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য হুমায়ুন কবির জীবন প্রমুখ।

এসময় নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, এই সরকারের অধিকাংশ উপদেষ্টাই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে অতিতের সকল সরকারের চেয়ে বেশি দুর্নীতিপরায়ণ হিসেবে পরিচিতি পাচ্ছেন। সেই সাথে স্বাস্থ্য-খাদ্য-কর্মসংস্থানসহ অধিকাংশ মন্ত্রণালয়ই দুর্নীতির কারণে অতিতের চেয়েও বাজেভাবে বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..